বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পিএফজির পরিকল্পনা প্রণয়ন সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃ ওবায়দুল হক মিলন 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারী কলেজ চত্ত্বরে সভায় সভাপতিত্ব করেন পিএফজির এ্যাম্বসেডর প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম।

পিএফজি সমন্বয়কারী প্রভাষক ফজলুল বরিম সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুখেন্দু সেন, গোবিন্দ্রশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল খান মামুন, সুনাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আবুল হোসেন, নারী এ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, এবি পার্টির জেলা আহ্বায়ক জসিম উদ্দিন, এম আর রাসেল, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চ্যোরম্যান সেলিনা আবেদিন, সুনামগঞ্জ প্রেসব্রিটিয়ান চার্চের সাধারণ সম্পাদক ডেনিশ চক্রবর্তী, ইশাম মোয়াজ্জিন পরিষদের মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, গণিপুর মহিলা উন্নয়ন সমিতির সভাপতি রিনা আক্তার, সৃষ্টি যুবজাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রোসনা, সাংবাদিক আমিনুল হন, কর্ণবাবু দাস, তৃতীয় লিঙ্গের প্রিয়াংকা, শান্তিগঞ্জ পিএফজির এ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুল মালা প্রমূখ।

এছাড়াও বনভোজন ও আকর্ষণীয় ব্যাফেল ড্র হয়। ড্র শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সভায় অংশগ্রহণকারী সকলকে দেওয়া হয় সান্তনা পুরস্কার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656