বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পুলিশের উপর হামলার ঘটনায় আ’লীগ নেতা রেজা মিয়া’র উপর মামলা, ৫ জন গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা ডেস্ক : ছাতকে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ই অক্টোবর) জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুস সালাম বাদী হয়ে জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের (একাংশ) সভাপতি রেজা মিয়া তালুকদার এবং তার ভাতিজা হিরক মিয়া তালুকদারকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন।

এতে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০০/১৫০ জনকে আসামি করা হয়।এদিকে থানা পুলিশ সূত্রে জানা গেছে, এঘটনায় ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এবং আসামী ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্রে জানা যায়, সিংচাপইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের উপর সুনামগঞ্জ সদর থানায় মামলা থাকায় তাকে আটক করার জন্য জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুস সালামকে দায়িত্ব দেয়া হয়। এরই মঙ্গলবার (১৫ অক্টোবর) আসামীর খোঁজে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা কামাল আহমদ (২৬) এবং জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগ (একাংশ) সভাপতি রেজা মিয়া তালুকদার (৫৫) তার ভাতিজা হিরক মিয়া তালুকদার তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা করে। এতে পুলিশ সদস্যরা গুরুতর আহত হলে গ্রেফতারকৃত আসামি সাহাব উদ্দিন সাহেল পালিয়ে যান।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রেজা মিয়া তালুকদার এবং তার ভাতিজা হিরক মিয়া তালুকদারের নেতৃত্বে জাউয়াবাজারে ব্যাটারিচালিত টমটম থেকে চাঁদা আদায় করা হতো। এবং জোরজবর করে মানুষের দোকানপাট দখলসহ ভয়ভীতি দেখিয়ে আসতো। তাদের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে।

এবিষয় জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সত্তার জানান, এঘটনায় জড়িত ৫ জন আসামীকে আমরা গ্রেফতার করেছি। বাকী আসামীদের ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

মামলার বিষয়ে জানতে চাইলে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সালাম এর সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজর রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656