বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নাসিরনগরে অস্বচ্ছল ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে চেক প্রদান

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ত্রাণ তহবিল হতে সার্বিক সহযোগিতা অস্বচ্ছল ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়।

শনিবার ১১ নভেম্বর ২০২৩ খ্রিঃ ডাক বাংলো মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ২৭ জন অস্বচ্ছল ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে ১৩ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656