মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

প্রবাসী কর্মীদের কে স্মার্ট ব্যাংকিং সেবা দিতে হবে। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু সারাজীবন শুধু স্বাধীনতার জন্যই সংগ্রাম করেননি, তিনি সদ্য স্বাধীন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য কাজ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।

প্রতিমন্ত্রী বলেন, তিনি অর্থনৈতিক স্বাধীনতার জন্য আর্থিক খাতকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন। তারই কন্যার হাত ধরে বাংলাদেশ আজ সমৃদ্ধির সোপানে এগিয়ে যাচ্ছে।আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে স্মার্ট ব্যাংকিং সেবা দিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক স্বপ্ন নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু সর্বদা মানুষের কথা ভাবতেন। গরিব-দুঃখী মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করতেন।

তিনি আরো বলেন, আমরা যদি আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি ও সেবা প্রদান করি তাহলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন করা হবে।প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে সচিব বলেন, বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে সেবাগ্রহীতাদের নিকট দ্রুততার সাথে কাঙ্খিত সেবা পৌঁছে দিতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656