শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

প্রয়াত “আব্দুন নুর মাস্টার সড়কের, শুভ উদ্বোধন!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী সালিশ বিচারক প্রয়াত আব্দুন নূর মাস্টার সাহেবের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কমলগঞ্জ উপজেলার ২ নং পতনঊষার ইউনিয়নের একটি রাস্তা নামকরণ করা হয়। তার মৃত্যু পরবর্তী নাগরিক শোক সভায় স্থানীয় এমপি উপাধ্যক্ষ ড আব্দুর শহীদ এমপি মহোদয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হয়। করোনা পরবর্তী সময়ে ব্যস্ত সিডিউলে আনুষ্ঠানিকভাবে সেই রাস্তাটির নাম ফলক উন্মোচন করা সম্ভব হয়ে ওঠেনি। আজ ২৩/০৫/২৩ ইং আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা উপাধ্যক্ষ ড আব্দুর শহীদ এমপি মহোদয়.”প্রয়াত আব্দুল নুর মাস্টার সড়কটির, নামফলক উন্মোচন করেন করেন।

মাননীয় এমপি মহোদয় প্রয়াত আব্দুল নুর মাস্টারের কবর জিয়ারত করেন। ব্যক্তি উদ্যোগে নির্মিত গোপিনগর আধুনিক জামে মসজিদ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুন নুর মাস্টারের পরিবারের সাথে কুশল বিনিময় করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব মোসাদ্দেক আহমদ মানিক কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিদ আলী,কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতির সভাপতি,কমিউনিটি নেতা শেখ জহির উদ্দিন পতনউষার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুল ইসলাম ইমন,সহ এলাকার বিশিষ্টজন

পরিবারের পক্ষ থেকে পতনউষার ইউনিয়ন পরিষদ এর তিন তিনবারের নির্বাচিত সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান রিপন ইসলাম ময়নুল বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় রাস্তা নামকরণের সাথে সংশ্লিষ্ট উপাধ্যক্ষ ড আব্দুস শহীদ এমপি মহোদয়কে, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তওফিক আহমদ বাবু ও সম্মানিত সকল জনপ্রতিনিধিদেরকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656