সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রাথমিক শিক্ষা পদকে উজ্জ্বল দিরাইয়ের সোহম দাস

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

রাজীব দাস

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গর্বিত সন্তান সোহম দাস জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকে সাংস্কৃতিক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

কবিতা আবৃত্তিতে এই কৃতিত্বের মাধ্যমে সে সারা দেশে দিরাইয়ের নাম উজ্জ্বল করেছে। সোহম দাস দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে জনপ্রিয় পপুলার লাইব্রেরি-এর স্বত্বাধিকারী শুভ্র দাসের ছেলে।

পূর্বে সোহম দাস উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাতীয় পর্বে প্রতিযোগিতার সুযোগ লাভ করে।

এই অসাধারণ অর্জনের জন্য সোহম দাসকে শিক্ষক-শিক্ষার্থী, এবং এলাকাবাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার এই সাফল্য দিরাই উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন উৎসাহের সৃষ্টি করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656