স্টাফ রিপোর্টার:- তৎকালীন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ নামক ভূখণ্ডে বাঙ্গালীদের উপর ২৩ বছর পাকিস্তানি শোষণ উৎপীড়ন আর পুজিপতি চিন্তাধারা ভেঙে দিতে একাত্তর সৃষ্টি হয়েছিল। সেই পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে সাত কোটি বাঙ্গালীর পক্ষে নেতৃত্বের হাত বাড়িয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,দিয়েছিলেন মুক্তির ডাক। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ শহিদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জন্মছে আজকের বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড ।
তিনি আরও বলেন বঙ্গবন্ধু মানেই আজকের বাংলাদেশ নামক ভূখণ্ড। বুধবার ০২ মার্চ বেলা ১২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে আলোচনা সভায় উক্ত কথাগুলো বলেছেন নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও ফাইজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আবুল হোসেন, সফি উদ্দিন রেণু,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, সাংবাদিক তারিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চান মিয়া, ফাইজুর রহমানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানা ইনচার্জ কে.এম নজরুল জাহান, উপজেলা নির্বাচন অফিসার জৈবুন্নাহার বেগম, শিক্ষা অফিসার জহিরুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, উপজেলা আইসিটি অফিসার নাঈম আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা,২নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ অসিত চন্দ্র দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ,সাংবাদিক কবির, সাংবাদিক নোমান আহমদসহ দুইশতাধিক ব্যক্তিবর্গ।
এরপর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
