বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে আমি আজীবন কাজ করে যাবো জামালগঞ্জের সভায় এমপি রতন—-

তৌহিদ চৌধুরী প্রদীপ, নিজস্ব প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা ভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতি বার বেলা ১১ টায় জামালগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে মতবিনিময় সভা সভা অনুষ্টিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ নির্বাচনী জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সভাপতি মিছবাহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, আখতারুজ্জামান তালুকদার, আবু হানিফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবলীগ নেতা আবুল খয়ের, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ প্রমূখ ।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে তা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দশে আমার নির্বাচনী এলাকায় জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরে উন্নয়ন কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কাকে আবারো বিজয় করতে হবে। এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, রাস্তা, ঘাট, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ, হাসপাতাল, সিমান্তবর্তী রাস্তা, সেতু নির্মাণ সহ লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের উড়াল সেতু, দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সরকারের ১৫ বছরের প্রায় ৪৪টি উন্নয়ন কাজ হয়েছে। সরকার বিভিন্ন ভাত প্রদান করেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি সকল মানুষ ভাতার অন্তভূক্ত রয়েছেন, ছাত্রছাত্রীদের উপবৃত্তি ভাতা, জনপ্রতিনিধিদের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আশ্রয় প্রকল্প সহ কৃষকদের বিভিন্ন সহযোগিতা করছে এ সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে আমি আজীবন কাজ করে যাবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656