


ভারতের উজান থেকে নেমে আসা ঢলের সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়িতে দুর্ভোগে পড়েছেন মানুষ। বন্যার তোড়ে মুহূর্তেই সর্বস্বান্ত হয়েছেন অনেকে। সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সব শ্রেণিপেশার মানুষ।
সেই ধারাবাহিকতা বজায় রেখে সুনামগঞ্জ জেলার শিমুলবাক ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধনপুর গ্রামের যুবকরা হাত বাড়িয়ে দিয়েছে বন্যার্ত দের পাশে।
সেই যুবকরা জানান,আলহামদুলিল্লাহ আজ বন্যার্তদের জন্য ধনপুর গ্রাম থেকে ২৩১০০ টাকা সংগ্রহ করা হয়েছে । ধন্যবাদ জানাই আমার গ্রামবাসিকে যারা আমাদের কে সহযোগিতা করে বন্যার্তদের পাশে দাড়িয়েছেন । বিশেষ করে আমার যুবক ভাইদের ধন্যবাদ জানাই যারা সারাদিন পরিশ্রম করে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেছেন । আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে টাকা পাটিয়েছি । আপনারা ও যার যার গ্রাম থেকে টাকা সংগ্রহ করে এই বন্যার্তদের পাশে দাড়াতে পারেন ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

