রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বন্যার্তদের সাহায্যে প্রবাসী ভাইদের এগিয়ে আসার আহ্বান আনিছুর রহমান পলাশের।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ভয়াবহ বন্যার রুপ নিয়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। একইসঙ্গে নোয়াখালীর আটটি উপজেলা, খাগড়াছড়ির দীঘিনালা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়নের সবকটিই বন্যায় প্লাবিত হয়েছে। এ ছাড়া নদ-নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে পানি আসায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে,
সাংবাদিক আনিছুর রহমান পলাশ বলেন, এই শিশু বাচ্চার ছবি দেখে চোখেন পাতা এক সাথে করতে পারছিনা, ‘সকল প্রবাসী ভাইদের কে অনুরোধ করে বলছি আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।কুমিল্লা,ফেনী,নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে৷ পানি বন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সবাই যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন প্লিজ। সেনাবাহিনী,নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল। প্রতিটি ওয়ার্ডে তরুণ, যুবকরা মিলে টিম গঠন করে মানুষকে সহযোগিতা করা অতি জরুরী হয়ে গেছে, অনুরোধ করবো সবাই এগিয়ে আসুন, বন্যায় কবলিত মানুষের পাশে থাকুন।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656