মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বর্ণাঢ্য আয়োজনে আমার সুনামগঞ্জ ডট কম’র এক দশক পূর্তি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি :
বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিচ্ছবি শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আমার সুনামগঞ্জ.কম” এর এক দশক পূর্তি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকায় শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আমার সুনামগঞ্জ ডট কম’র সম্পাদক সুহেল আলম এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক এস.এম.এ ফয়সলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের ডাক’র সম্পাদক ও প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমেদ বখত, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসর সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম, উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল হাসান আতাহের, দৈনিক যায়যায়দিন সুনামগঞ্জ প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন, বৈশাখী টিভি প্রতিনিধি কর্ণ বাবু দাস, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি শামসুল কাদির মিসবাহ, সাংবাদিক রাজু আহমদ রমজান, আমার সুনামগঞ্জ ডট কম’র স্টাফ রিপোর্টার মোঃ শুকর আলী, আব্দুল আলীম ইমতিয়াজ, শান্তিগঞ্জ প্রতিনিধি মান্নার মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি জামাল উদ্দিন বেলাল, দিরাই প্রতিনিধি আনোয়ার হোসাইন, ধর্মপাশা প্রতিনিধি মহি উদ্দিন আরিফ, ছাতক প্রতিনিধি পাপলু মিয়া, আমিনুর রহমান পরান, তাওহীদ আলম মুয়াজ, জামিল আহমদ, ইলিয়াস হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, কয়েস আহমদ প্রমুখ।

বক্তারা বলেন বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশে নির্ভীক আমার সুনামগঞ্জ দীর্ঘ একদশক ধরে কাজ করে যাচ্ছে। সবাইকে যার যার অবস্থান থেকে পেশাদারিত্ব বজায় রেখে তথ্যবহুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।

বক্তারা আরো বলেন সমাজকে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সংবাদের বিকল্প নেই। আমার সুনামগঞ্জ ডট কম সামাজিক দর্পণ হিসেবে অতীতের মতো ভবিষ্যতে তাদের এই পথচলা ও গঠনমূলক সংবাদ প্রকাশ অব্যাহত থাকবে।

সম্মেলনে সুনামগঞ্জ জেলার সবগুলো উপজেলা থেকে প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656