মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বর্ধিত সময়ের মধ্যে সুনামগঞ্জে বাঁধের কাজ সম্পন্ন না হওয়ার প্রতিবাদে হাওড় বাচাঁও আন্দোলনের মানববন্ধন!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

দ্বিতীয় দফা বর্ধিত সময়ের মধ্যে সুনামগঞ্জের হাওড় গুলোতে কৃষকদের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় হাওড় বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

হাওড় বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাওড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিজন সেন রায়।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন – হাওড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সুখেন্দু সেন, যুগ্ম সম্পাদক নির্মল ভট্রাচার্য্য, সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, হাওড় বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী হায়দার, মোদাচ্ছির আলম সুবল, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমদ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, তাহিরপুর উপজেলা কমিটির সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব, কৃষক আব্দুল আজিজ, মিনার মিয়া, জয়নাল মিয়া, জগলুল মিয়া, জিতু মিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন হাওড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনোয়ারুল হক,হাওড় বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলীনুর, স্বপন দাশ, চন্দন রায়,প্রচার সম্পাদক তৈয়বুর রহমান,তথ্য সম্পাদক বিমল বনিক, সদস্য রবিন্দ্র দেব, ফারুক আহমদ, এম আর শামীম তালুকদার প্রমুখ।

এছাড়াও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি জিয়া উদ্দিন,শৈলেন সূত্রধর, শিমুলবাঁক ইউনিয়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়া, তুজাম্মিল হক নাছরুম, সদস্য গোলাম মওলা,একরাম হোসেন।

নেৃতৃবন্দরা বলেন হাওড়ের কৃষকদের একমাত্র বেচেঁ থাকার অবলম্বন বোরো জমিতে সোনালী ফসল ফলানোর পর ফসল রক্ষা করার জন্য সরকার প্রতিবছর শতকোটি টাকার উপর বরাদ্দ দিয়ে থাকেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কিছু র্দূনীতিবাদ কর্মকর্তার যোগসাজসে অদক্ষ ভূমিহীনদেরকে টাকার বিনিময়ে পিআইসি কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক করে দেন। ফলে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বাধঁগুলো থেকে যায় অরক্ষিত। তারা বিলের অজুহাতে কাজে ধীরগতি এমন দোহাই দিয়ে সময় কালক্ষেপন করে যাচ্ছেন ফলে দিনি দিন কৃষকরা অরক্ষিত বাধঁ দেখে তাদের কষ্টার্জিত সোনালী ফসল ঘরে তুলতে পারবেন কিনা নাকি অকাল বন্যায় তাদের ফসল ভাসিয়ে নিবে এমন আশংঙ্কায় দিন কাটছে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা কেন সময়মতো প্রতিটি পিআইসি কমিটিকে বিল পরিশোধ করছেনা এমন অভিযোগ হাওড় বাচাঁও কমিটির নেতৃবৃন্দের । তারা দাবী করেন সঠিক তদারকি এবং সময়মতো পিআইসির বিল পরিশোধ করলে নির্ধারিত সময়ের আগেই জেলার প্রতিটি বাধেঁর কাজ সম্পন্ন হতো। অবিলম্বে যে সকল বাধঁগুলোতে অনিময় আর র্দূনীতি হচ্ছে তা তদন্ত করে প্রতিবেদন জমাদানের পাশাপাশি দ্রু গতিতে সকল অরক্ষিত বাধেঁর কাজ সম্পন্ন করা এবং পুরাতন বাধেঁ অতিরিক্ত বরাদ্দ বাতিল করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656