সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছির আহমদ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের নির্বাচনী প্রচারণায় গতি আনতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপির নেতা বাছির আহমদ।

বুধবার দুপুরে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে দলীয় নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা জানান। বিমানবন্দরে সংবর্ধনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন, কয়েস আহমদ, এমরান আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর তারেক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহি, কালারুকা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহীম আলী, যুবদল নেতা আলী হোসেন, আরজু মিয়া, লাল মিয়া, ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ।

পরে সড়ক পথে ছাতকের লামাকাজী এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে বরণ করে নেন। সেখান থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে গোবিন্দগঞ্জের সুহিতপুর এলাকার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় তার নিজ বাসভবনেও পৃথকভাবে সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুর রহমান ইমন, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ ফয়সল, তারেক আহমদ, আবুল ফজল, মাহবুবুর রহমান রাহি, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছাদ মিয়া, সহ-সভাপতি সাব্বির আহমদ ও ইমন আহমদ, আছাদুল হক নাইম, যুগ্ম সম্পাদক রাজু আহমদ এবং কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656