শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিশ্বনাথের দেওকলসে প্রধানমন্ত্রীর পক্ষে শফিক চৌধুরী ত্রাণ তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা দেওকলস ইউনিয়নের বন্যার্ত সাড়ে ৩ শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নিজস্ব ত্রাণ তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২ জুলাই) সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের রাজার বাজারে (পুরাণ সৎপুর) বন্যার্তদের মধ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে শফিক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সকল দূর্যোগের সময় মানুষের পাশে থাকে। বিএনপির নেতারা মুখে বেশি কথা বলেন, আর কাজের বেলা শূন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্তদের পাশ আছেন। তাই ওই দূর্যোগের সময় কাউকে ত্রাণের জন্য কষ্ট করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। পর্যায়ক্রমে সবার কাছে ত্রাণ পৌঁছে যাবে। আর বন্যায় ক্ষতিগ্রস্থদেরকেও পুনর্বাসন সরকার করবে।

দেওকলস ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিকদ্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সৎম্পাদক দিলোয়ার হোসেন রুপন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656