বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বনাথে আইনুল হত্যা মামলা তদন্তের নির্দেশ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৭৩৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথেে চাঁন্দশির কাপনে বসবাসরত আইনুল হক (৫০) নামের এক দিনমজুরের মৃত্যুর পর সিলেট আদালতে হত্যা মামলা দায়ের করেছেন তার বড়ভাই সিরাজুল হক (৬০)।

তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরার গাঁওয়ের মৃত মফিজ উল্লাহর ছেলে।

গত ১৪ সেপ্টেম্বর বিশ্বনাথের চাঁন্দশির কাপনে বসবাসরত রহমত আলীর বসতঘর সংলগ্ন গাড়ির গ্যারেজে ছোটভাই আইনুল হককে হত্যার অভিযোগ এনেছেন সিরাজুল হক।

ঘটনার ১৪দিনের মাথায় গত ২৯ সেপ্টেম্বর ৬জনকে আসামি করে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন, (বিশ্বনাথ সিআর মামলা নং ৩২৩/২০২১ইং)।

ওইদিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক লায়লা মেহের বানু মামলাটি তদন্তের জন্যে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমানকে দায়িত্ব প্রদানসহ ৫অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে, চাঁন্দশিরকাপন গ্রামের মৃত ইছমত আলীর ছেলে রহমত আলী (৫৮), আরমান আলী (৫০), সুরুজ আলীর ছেল সানুর মিয়া (৪২), মনির আলী (৪৮), শরিস পুরের মৃত আশিক আলীর ছেলে দুদু মিয়া (৪৮), জগন্নাথপুরের দক্ষিণ পাড়ার আব্বাস আলীর ছেলে কমলা মিয়া (৩৫)।

এছাড়া এ মামলায় আরও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বিশ্বনাথ ও জগন্নাথপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শিগ্রই তদন্ত প্রতিবেদন প্রদান করবেন বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656