শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

বিশ্বনাথে আধাঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু!-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৮৫৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুর অধাঘন্টার ব্যবধানে শোকে মারা গেলেন স্বামীও। একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ( ১৮ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলার খাজান্সি ইউনিয়নের পশ্চিম রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রহিমপুর গ্রামের ছবর আলী (৮০)’র স্ত্রী আনিছা বেগম (৭৫) আজ সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। বিকেলে অনেক স্বাভাবিক ভাবেই শরীর নিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। তখন স্বামী ছরব আলীও চিকিৎসা নিতে সিলেট শহরে উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে মোবাইল ফোনে তাকে স্ত্রীর মৃত্যু সংবাদ জানানো হলে, শোকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে, স্ত্রী মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট এ্যাটাকে মারা যান তিন। মৃত্যুকালে তারা ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ছবর আলীর ছোটভাই আঞ্জব আলী জানান, রোগে ভূগলেও তারা স্বামী-স্ত্রী দুজনই স্বাভাবিক ছিলেন। পরিবারের সবার সাথে কথা বলেই বিকেলে তারা পৃথক ভাবে ডাক্তার দেখাতে যান। এক পর্যায়ে সন্ধ্যায় প্রথমে স্ত্রী ও পরে অধাঘন্টার ব্যবধানে তিনিও মারা যান। আজ সোমবার সকাল ১১টায় একই সঙ্গে তাদের জানাযা হবে।

এ বিষয়ে কথা হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুুকদার গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি অত্যান্ত হৃদয়বিদারক। তাদের পরিবারকে সান্তনা জানানোর ভাষা নেই। আমি মরহুম ছরব আলী ও তার স্ত্রীর বিদেহী আত্মার গাফিরাত কামনা করছি

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656