রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিশ্বনাথে আবির নিখোঁজের ৩ দিন পর মেহেরপুর থেকে উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া আলী আহমদ আবির (১৬) কে তিন দিন পর ঢাকা মেহেরপুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সে উপজেলার গন্ধারকাপন গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

এদিকে, গত মঙ্গলবার ( ৯ নভেম্বর) এ ব্যাপারে নিখোঁজ আবিরের বাবা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। ডায়েরি নং ৪২৮ ( তাং ০৯/১১/২১ ইং)।

ডায়েরিতে উল্লেখ করেন, গত মঙ্গলবার তার বাবার কাছ থেকে মোবাইল ক্রয় করার জন্য তিন হাজার টাকা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আসে।

এর পর থেকে সন্ধা পর্যন্ত অপেক্ষা করে বাড়ীতে না আসায় তার পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে তার বাবা আব্দুল কাদির বিশ্বনাথ থানার সাধারণ ডায়রী করেন।

এব্যাপারে কথা হলে থানার এসআই রুমেন আহমদ বলেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান এর নির্দেশক্রমে মেহেরপুর জেলার গাংনি থানা এলাকা এবং ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ আলী আহমদ আবির (১৬) কে উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আবির নিখোঁজ হওয়ার তিন দিন পর ঢাকা মেহেরপুর থেকে উদ্ধার করে তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656