মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র খাদ্য সামগ্রী-ও নগদ অর্থ বিতরণ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই শ্লোগান নিয়ে দেশ হতে দেশান্তরে নিরলসভাবে গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে। ট্রাস্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে গরীব অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে উপজেলার তেলিকোনা এলাহাবাদ রহমান মঞ্জিলে বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এলাকার দেড় শতাধিক পরিবারের ঘরে ঘরে পৌছে দেয়া হয় খাদ্য সামগ্রী এবং এলাকার বিভিন্ন পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন হারে নগদ প্রায় ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

ট্রাস্ট্রের বাংলাদেশ শাখার চেয়ারম্যান ও এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিনের পরিচালনায় খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার আরবী প্রভাসক মাওলানা হরমুজ আলী, বাংলা প্রভাষক আলতাবুর রহমান ও স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার আমির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার প্রভাষক ফরিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা রহমত উল্লাহ, ফারুক আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মো. আবুল কাশেম, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, ট্রাস্টের অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, সংগঠক কবি লাহিয়ান আহমদ, কমর উদ্দীন, লিয়াকত আলী, মাহফুজুর রহমান, আবিদুর রহমান, সালমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656