শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

বিশ্বনাথে আর রাহমান এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ৩ শতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ও লামাকাজী ইউনিয়নে আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের উদ্যোগে ৩ শতাধিক বন্যার্তদের পরিবারের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে বিভিন্ন গ্রামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে স্লোগানে আর রাহমান এডুকেশন ট্রাষ্ট যুগ যুগ ধরে মানুষের পাশে দাড়িয়েছে সব সময়। স্মরণ কালের ভয়াবহ বন্যায় বিপর্যস্থ সিলেট বাসীর পাশে এবারও মানুষের দ্বারেদ্বারে ত্রাণ ও উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছে। আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের বাংলাদেশ কার্যালয় এলাহাবাদ গ্রামের রাহমান মঞ্জিলের থেকে সকালে শুরু হয় এর কার্যক্রম।

আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে বাংলাদেশ শাখার চেয়ারম্যান এলাহাবাদ আলিম মাদরাসার অধ্যাপক মাওলানা মুখলিছুর রাহমানের সভাপতিত্বে এলাহাবাদে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজান্সী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকী। এলাহাবাদে ত্রাণ বিতরণ শেষে ভুলাগঞ্জ, চারি গ্রাম,কাবিল পুর, চন্দ্র গ্রাম ও প্রয়াগ মহলে বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে বাংলাদেশ শাখার চেয়ারম্যান, এলাহাবাদ আলিম মাদরাসার উপাধ্যক্ষ অধ্যাপক মাওলানা মুখলিছুর রাহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাফিজ মুহিবুর রহমান। আর রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক, আর রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের কোষাধ্যক্ষ পীর আমিনুর রাহমান, মাহফুজুর রাহমান, মাহমুদুর রাহমান, আবিদুর রাহমান, আজিমুর রাহমান, আতিকুর রাহমান, লিয়াকত আলী, কমর আলী, মাওলানা আব্দুল মালিক, আবুল কালাম, ইসলামিক সংগীত শিল্পী মাওলানা জসিম উদ্দিন, সমাজ সেবক হাজী রুসন আলী, মাওলানা আবুল লেইস, রাশিদিয়া মাদ্রাসার অধ্যাপক ময়নুল ইসলাম, আলিম উদ্দিন, সৎপুর গ্রামের বিশিষ্ট রাজনীতিবীদ আজাদুর রাহমান, আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। এভাবেই আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের দিনব্যাপী ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656