শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৮২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আবদুল খালিক (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুন) রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের চকরাম প্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল খালিক ওই গ্রামের মৃত রশিদ আলীর ছেলে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

খালিকের পরিবারের লোকজন জানান, বেশ কিছু দিন ধরে তাকে মানসিক ভারসাম্যহীন দেখাচ্ছিল। প্রায়ই সকলের সাথে অস্বাভাবিক আচরণ করতেন। ঘরে বন্যার পানি আসলে পরিবারের লোকজন অন্যত্র গেলেও তিনি পানির মধ্যে ঘরেই অবস্থান করেন। ঘটনার দিন রাতে বসতঘরের কাছাকাছি তার ভাইপোর ঘরের তীরের সাথে কারেন্ট জাল ও ছোট রশি ব্যবহার করে গলায় ফাঁস নেন তিনি।

এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখেতে পেয়ে নামিয়ে আনেন। ততক্ষণে নিষ্প্রাণ হয়ে যায় আবদুল খালিকের দেহ।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই জয়ন্ত সরকার বলেন, বৃদ্ধের নিথরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656