শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর সহায়তার টাকা ইউপি সদস্যের পকেটে!-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৮৭৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ নিজ পরিবারেরর ৯ সদস্যের নামে টাকা তুলে নিয়েছেন উপজেলার দশঘর ইউনিয়নের এক ইউপি সদস্য।

বিয়ষটি জানাজানি হবার পর সোস্যালমিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তীর্যক মন্তব্য করেছেন অনেকেই। ঘটনাটি উপজেলার দশঘর ইউনিয়নের।

সূত্র জানায়, গত ( ১৩ জুলাই) দুপুরে দশঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন-দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়। ওইদিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া, ১ হাজার টাকা করে ২শ ৭৫ জনের মধ্যে ২লক্ষ্য ৭৫ হাজার টাকা বিতরণ করেন। ২শ ৭৫ জনের মধ্যে, ইউপি সদস্য হিসেবে মো. নূর আলী, নিজ ৮নং ওয়ার্ড’র বল্লভপুর, বাইশঘর ও করচাকেলী গ্রাম থেকে ২৫জন কর্মহীন-দুস্থদের নাম তালিকাভূুক্ত করেন।

তার তালিকাভূক্ত নামগুলিতে দেখা যায়, ২৫ জনের মধ্যে তিনিসহ ৯ জনই তার পরিবারেরর সদস্য। প্রকৃত কর্মহীনদের বঞ্চিত করে, তিনি তার মা-বাবা, ৪ ভাই, স্ত্রী-সন্তান ও নিজ নামে মানবিক সহায়তার ৯ হাজার টাকা গ্রহণ করেন।

বক্তব্য জানতে চাইলে, তিনিসহ পরিবারে ৯ জনের নামে দুস্থদের মানবিক সহায়তা নেয়া বিষয়টি স্বীকার করে ইউপি সদস্য মো.নূর আলী সাংবাদিকদের বলেন, অনেকে সময় মতো জাতীয় পরিচয়পত্র জমা না দেয়ার, আমাদের কার্ড দিয়ে টাকা এনেছি। যাতে পরবর্তীতে অন্যদের মধ্যে বন্টন করা যায়।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656