শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

বিশ্বনাথে প্রেমিকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৮৫০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

বিশ্বনাথে মোবাইল ফোনে পরিচয়। একপর্যায়ে এ পরিচয় রূপ নেয় প্রেমে। দীর্ঘদিন ধরে চলছিল মন দেওয়া-নেওয়া। পরে ঘর বাঁধার রঙিন স্বপ্নে বিভোর হয়ে, প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন দুই সন্তানের জননী প্রেমিকা।

কিন্তু সে স্বপ্নে বাদ সাধে বেরসিক পুলিশ। পালিয়ে যাবার ৯দিনের মাথায় প্রেমিকসহ তাকে পাকড়াও করে, পাঠানো হয় জেলহাজতে। ঘটনা সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজান্সি ইউনিয়নের।

সূত্র জানায়, গত ১১ জুলাই ভোরে উপজেলার খাজান্সি ইউনিয়নের তেলিকোনা গ্রামের দুই সন্তানের এক জননী (২৮), তার প্রেমিক এক সন্তানের বাবা সোহেল রানার (২৮) হাত ধরে ঘর ছাড়েন।

হোটেলবয় সোহেল রানা মানিকগঞ্জ জেলার সদর থানার খালিন্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

এ ঘটনায় স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই নারীর স্বামী।

এরপর তদন্তে নেমে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অলক দাস ১৯ জুলাই সন্ধ্যায় প্রেমিক সোহেল রানার বসতবাড়ি থেকে তাকেসহ প্রেমিকাকে আটক করেন। উদ্ধার করা হয় আনুমানিক প্রায় ৯ ভরি স্বর্ণালংকার।

পরদিন ২০ জুলাই ৫৪ ধারায় সিলেট আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে পাঠান।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ওই নারী ইচ্ছা করেই তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। প্রেমিকসহ তাকে উদ্ধার করে কোর্টে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656