রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বিশ্বনাথে ভাইয়ের হাতে বোন ধর্ষণ- গ্রেফতার-২

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছোট বোনের ধর্ষণের অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামে।

এ ঘটনায় মায়ের দেয়া মামলায় অভিযুক্ত দুই ভাই রাব্বি মিয়া (২৮), মমিন আহমদকে (২০) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

ভিকটিমকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মা তার দুই ছেলে ও মেয়েকে নিয়ে একই ঘরে বসবাস করে আসছিলেন।

মায়ের অগোচরে ছেলে রাব্বি মিয়া (২৮) ও মমিন আহমদ (২০) তাদের ছোটবোন জনি বেগমকে (১৫) ভয়ভীতি দেখিয়ে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করতো। (২৯ অক্টোবর) শুক্রবার ভোররাতে ঘুমন্ত ছোট বোনকে মমিন আহমদ ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার দেয়।

এসময় তার মা ছুটে গেলে সটকে পড়ে সে। তখন ভিকটিম জানায়, এর আগেও গত ২১ অক্টোবর ভোররাতে তাকে ধর্ষণ করে তার আপন বড়ভাই রাব্বি মিয়া।

লোকলজ্জার ভয়ে সে ঘটনাটি কাউকে বলেনি। পরে নিজ ছেলেদের অভিযুক্ত করে ওইদিন বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা (নাম্বার-১২) দেন মা।

পরে তাৎক্ষণিক অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) মো. মানুনুর রশীদ সাংবাদিকদের বলেন, অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656