বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বনাথে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত কাল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৭২২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদারের বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়ম, ঘুষ, দূর্নীতি ও দায়িত্ব-কর্তব্য অবহেলার অভিযোগের তদন্ত ১৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় বিশ্বনাথ সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

অভিযোগের তদন্ত করবেন সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ বশির আহমদ। গত ৭ অক্টোবর ১৪২৬নং স্মারকে সমবায় কর্মকর্তার কৃষ্ণা রাণী তালুকদারের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করা হবে বলে নোটিশ প্রেরণ করা হয়েছে।

গত ১লা সেপেটম্বর সমবায় অধিদপ্তর, আগাঁরগাওয়ের নিবন্ধক ও মহাপরিচালক বরাবরে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ সিতাব, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মাওলানা ছমির উদ্দিন ও নজির উদ্দিন একটি অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগ দায়েরের পর সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার ও চাউলধনী হাওরের সাবলীজ গ্রহিতা সাইফুল ও তার বাহিনী বিভিন্ন স্থানে তদন্ত না হওয়ার জন্য তদবির শুরু করেন।

এতে প্রথমদিকে দুজনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলেও তারা অপারগতা প্রকাশ করেন। অবশেষে অভিযোগকারীগণ সমবায় মন্ত্রনালয়ের উর্ধ্বতন মহলে বিষয়টি অবহিত করলে শেষ পর্যন্ত সুনামগঞ্জ জেলা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

এই্ কর্মকর্তাও তদন্ত থেকে বিরত থাকার জন্য নানা অজুহাত খোজছিলেন। শেষপর্যন্ত তিনি তদন্তের দায়িত্ব গ্রহণ করে নোটিশ প্রেরণ করেন।

চাউলধনী হাওরপারের মানুষের অভিযোগ সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার সাইফুলের সাথে আতাত করে দশঘর অযোগ্য মৎস্যজীবি সমবায় সমিতিকে যোগ্য সমিতির সনদ দিয়ে চাউলধনী হাওর লীজ গ্রহনের সুবিধা করে দেয়ায় এবং বিভিন্ন অবৈধ কর্মকান্ডের কারনে এই সমিতি ৩০/৩৫হাজার কৃষকের শতকোটি টাকার ক্ষতি করে। হাওরে দুটি হত্যাকান্ডের মতো ঘটনা ঘটে। এমন অভিযোগ স্থানীয় কৃষকদের মুখে মুখে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656