শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

বিশ্বনাথে হাওড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার -!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওড় থেকে সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে হাজী আশক আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর (তেঘরী) গ্রামের মৃত ইছমাইল আলীর পুত্র। নিজ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত চাউলধনী হাওড়ে বৃদ্ধ আশক আলীর লাশ পাওয়ার ঘটনায় এলাকায় অনেক জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

স্থানীয় ও আশক আলীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন বৃদ্ধ হাজী আশক আলী।এরপর সকাল হয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে তার খুঁজতে শুরু করেন।

এর এক পর্যায়ে বিকেলের দিকে চাউলধনী হাওড়ের চাঁনপুর গ্রাম এলাকার খালের পানিতে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাজী আশক আলীর লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করে।

লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656