রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিশ্বনাথে ১০ বোতল মদসহ রাসেল গ্রেফতার 

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে ১০ বোতল মদসহ একাধিক মামলার আসামি এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তার নাম রাসেল মিয়া ওরফে সুমন (২৮)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মনির মিয়ার ছেলে। এর আগে দিন শনিবার রাত ৮ টার দিকে নকিখালি বাজারের পার্শ্ববর্তী নরসিংপুর গ্রামের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে সবুজ রঙের একটি শপিং ব্যাগে থাকা ১০ বোতল মদসহ জব্দ করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার অন্য দুই সহযোগী উপজেলার কালিগঞ্জ গ্রামের ময়না (৪২) ও আমতৈল গ্রামের ইসলাম (৩৮)।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রুমেন বলেন, বিক্রিয়ের উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থানকালে রাসেলকে গ্রেফতার করি।

তার বিরুদ্ধে বিশ্বনাথ ও ছাতক থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সে ও তার সহযোগীরা কুখ্যাত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে। মামলা নং ১৮ তারিখ ২৬-০৯-২০২১ইং।

এবিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আজ রবিবার দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656