বিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডি - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ৪:০০ পি.এম
বিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মো. সিপন আহমদ (২৪) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের পর ৬ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সিপন আহমদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মৃত তাহির আলীর ছেলে। তিনি পেশায় একজন কার্পেন্টার এবং ব্যক্তিগত জীবনে বিবাহিত।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপাশা ইউনিয়নের পালেরচক এলাকা থেকে সিপন নিখোঁজ হন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্বনাথ থানায় তার বড়ভাই রিপন আহমদ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর ১২৬২।
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সিপন আহমদের সন্ধানে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে বড়ভাই রিপন আহমদের মোবাইল নম্বর ০১৭৭২৫৮৯৯৯৩ অথবা সিপনের বন্ধু সাদেক আহমদের নম্বর ০১৭২৭৩২৪৮৯২-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান