মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুরের ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউরার ধান খেত থেকে এক কৃষকের মৃত লাশ উদ্ধার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

৬ মে মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউরার ধান খেতে এক মৃত মানুষের লাশ পরে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর খবরে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তি বিশ্বম্ভর পুর উপজেলার ধনপুর ইউনিয়নেল ছাতারকোনা গ্রামের মৃত সামছুদ্দিন এর ছেলে আব্দুস সাত্তার (৬৫)।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলার অভিযোগ পাইনি তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656