মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন, মাদক ও চোরা চালান প্রতিরোধ সহ বিভিন্ন জন ও গুরুত্বপূর্ণ বিষয়ে বেপক আলোচনা হয়েছে।

বৃহ:পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত হয়।

বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন, পরিবহন, চোরা চালান ও মাদকদ্রব্য প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ  জানান,  আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো।উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান  উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় দিয়ে মাদক চোরা চালান ও অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে বিজিবি সহ থানার পুলিশ ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়াও আভ্যন্তরীণ বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি শিল্পী রানী মোদক বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ রাজু যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা জামাতে ইসলামীর আমির হাফিজ শামসুল, সেত্রুেটারি হোসেন আহমদ,, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান ও প্যানেল চেয়ারম্যান গন, নিকাহ রেজিঃগন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656