মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুরে জাগ্রতকণ্ঠের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মো.সহিদ মিয়া : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লুৎফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন সাহাবুল, প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম তালুকদার এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মো. সহিদ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুকিত,জাগ্রতকণ্ঠের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন রুমি,অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জব্বার,শিক্ষানবিশ আইনজীবী আব্দুর রুপ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক জামরুল ইসলাম, আব্দুস সহীদ, হাসিবা বেগম, রনজিত কুমার চক্রবর্তী, রুহুল আমিন, শেখ মার্জিনা, আতিকুর রহমান, বাবুল আক্তার, মোহাম্মদ সোনা মিয়া, সিহাব আমিন, জুটন চন্দ্র পাল এবং সাংবাদিক মাওলানা শফিউল আলম, আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ১. “ঘুষ আমাদের দেশের কোনো অঙ্গনেই চলে না” ২. “পাঠ্য বইয়ের শিক্ষা ব্যতীত শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়” ৩. সংসদীয় বিতর্ক: “রক্তচক্ষু, ফাঁসির রজ্জু দেখিয়ে সাধারণের ভোট হরণ— এ বাক্য যারা প্রয়োগ করেন, তাদের আইনের আওতায় আনতে হবে”

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাতগাঁও উচ্চ বিদ্যালয়, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়, মজিদ উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং শক্তিয়ার খলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এতে বিজয়ী দল হয় আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়, সাতগাঁও উচ্চ বিদ্যালয়। পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ এবং শিক্ষার্থীদের অসাধারণ যুক্তি ও বাগ্মীতার প্রদর্শন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কবি মো.সহিদ মিয়ার লিখিত বই এবং অতিথি দের মধ্যে বিতরণ করেন সংগঠনে ক্যালেন্ডার পরিশেষে অতিথিবৃন্দরা বিতার্কিক দের নিয়ে ফটো সেশনের মাধ্যমে সম্পন্ন হয় অনুষ্ঠান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656