সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিশ্বম্ভরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের মেরিনা দেবনাথের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি” কমবে জীবন ও সম্পদের ক্ষতি -এই প্রতিপাদকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, সিএনজি স্টেশন ম্যানাজার সাজু আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই মোটরসাইকেল যাত্রীরা হেলমেট ব্যবহার করে নিজের নারাপত্তা করা আবশ্যক। ড্রাইভারদের লাইসেন্স বাধ্যতামুলক, ফিটনেস বিহীন গাড়ি না করা, ১৮ বছরের নিচে কেউ ড্রাইভিং না করা সহ ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফায়ার সার্বিস বাহিনী, ড্রাইভার ও মালিক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক জন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656