বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুরে ডিবি’র অভিযানে ২৪ বোতল মদসহ আটক ১

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা(ডবি) পুলিশের অভিযানে অবৈধ ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ এক মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী যুবকের নাম মোঃ মানিক মিয়া(১৯)। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ৯টায় ঐ মাদক কারবারী একটি স্কুল ব্যাগে করে নিয়ে ২৪ বোতল ভারতীয় অবৈধ মদ নিয়ে যাওয়ার খবর পেয়ে সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এই খবরটি জানতে পেরে তার নির্দেশে ডিবি পুৃলিশের এস আই ওয়াসিম,এ এস আই নুরুন্নবী ও এ এসআই নজরুলের নেতৃত্বে ডিবির সদস্যরা ঘটনাস্থল রতারগাঁও এলাকায় ওৎপেতে থাকেন ।

ঐ সময় মাদক কারবারী ব্যাগে করে ঐ সমস্ত ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় তাকে মাদকসহ আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃত মাদক ব্যবসায়ী মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম মদসহ এক মাদক কারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশে জেলায় যেকোন ধরনের অপরাধ এবং অবৈধ নিষিদ্ধ মালামাল উদ্ধার ও এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলবে এবং তাদের প্রতিহত করতে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে সবসময় আইন শৃংখলা বাহিনীর মতো ডিবি পুলিশের সদস্যরা ও সক্রিয়ভাবে কাজ করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656