সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আবুল হোসেন দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।শনিবার বোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় বাজারের বিভিন্ন পয়েন্ট, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি নিজের প্রার্থিতার বিষয়ে লিফলেট বিতরণ করেন তিনি।গণসংযোগকালে আবুল হোসেন বলেন, বোগলাবাজার ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশা কাছ থেকে জানার সুযোগ হয়েছে। সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।এদিকে আবুল হোসেনের সঙ্গে থাকা কয়েকজন ভোটার ও সমর্থক বলেন, তিনি একজন ব্যবসায়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তাঁদের দাবি, আবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে বোগলাবাজার ইউনিয়নের অবহেলিত বিভিন্ন এলাকার উন্নয়নে কাজ করবেন এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন।দিনব্যাপী গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026