মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে হামলা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে গাছের গুঁড়ি ফেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে আনন্দপুর-তিলপাড়া সড়কে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে যায়। এমনকি মরদেহেও আঘাত করা হয়।

ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের সবদর আলী (৭০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছিলেন স্বজনেরা।

পথিমধ্যে আনন্দপুর-তিলপাড়া সড়কে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল সড়কে গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ভাঙচুর চালায়। পরে লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে যায়। এসময় মরদেহেও আঘাত করে তারা।

সবদর আলীর ছেলে আলমগীর মিয়া বলেন, ‘‘ডাকাতদল টাকা-পয়সা নিয়ে গেছে দুঃখ নেই। কিন্তু, বাবার লাশের ওপর আঘাত মেনে নিতে পারছি না।’’

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ‘‘অ্যাম্বুলেন্সে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু, পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656