


আনিছুর রহমান পলাশ
মক্কাঃ ওমরাহ পালনে পবিত্র রমজানের শুরুর দিনগুলোতেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ বছরে ৪ রমজান, শনিবার একদিনেই মক্কার মসজিদে হারাম এ ৯ লাখ ৪ হাজারের বেশি মানুষ ওমরাহ পালন করেছেন।
দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিপুল উপস্থিতি সামাল দিতে সমন্বিত সেবাব্যবস্থা চালু রাখা হয়েছে, যাতে মুসল্লিদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হয়।
কর্তৃপক্ষের সার্বক্ষণিক মাঠপর্যায়ের তৎপরতার অংশ হিসেবে জনসমাগম নিয়ন্ত্রণ, তাওয়াফ ও সাঈর পথ সুশৃঙ্খল রাখা, পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কার্যক্রম এবং বহুভাষিক দিকনির্দেশনা সেবা অব্যাহত রয়েছে।
তারা জানায়, উচ্চমানের সেবা ও কার্যক্রম নিশ্চিত করতে সব মানবিক ও প্রযুক্তিগত সম্পদ সর্বোচ্চভাবে ব্যবহার করা হচ্ছে। সুসংগঠিত ভিড় ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপত্তা ও চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মুসল্লিদের জন্য ইবাদতের সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। রমজানজুড়ে বিশেষ করে শেষ দশকে মুসল্লির সংখ্যা আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় সর্বোচ্চ প্রস্তুতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

