প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২২, ১০:৫৮ পি.এম
মণিরামপুরে গলায় রশি দিয়ে কিশোরীর আত্মহত্যা
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর জেলার মণিরামপুর উপজেলা মনোহরপুর বয়ের খোলা গ্রামের স্বপন হালদারের স্ত্রী মুক্তি মন্ডল (১৯) কিশোরীর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
মুক্তি মন্ডলের বাবা ডুমুরিয়া থানায় কয়েকবছর আগে পারিবারিক ভাবে স্বপন হালদারের সাথে মুক্তি মন্ডলের সনাতন ধর্ম অনুযায়ী বিবাহ দিয়েছেন। হঠাৎ কি কারণে মুক্তি মন্ডল আত্মহত্যা করেছেন এ বিষয়ে মুক্তি মন্ডলের বাবা স্থানীয়রা কেউ কিছু জানেন বলে অবহিত করেছেন পুলিশ কে।
এ বিষয়ে মনিরামপুর থানার সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলাম হাওড় বার্তা কে জানায় আমি ঘটনাটির খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুক্তি মন্ডলের মরদেহ উদ্ধার করি। এবং থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে,তদন্ত চলছে প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে। তবে এটা আত্মহত্যা কি বলতে পারছি না, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান