মণিরামপুর রিপোর্টার্স ক্লাব'র আলোচনা ও মতবিনিময় সভা - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২২, ১১:২৩ পি.এম
মণিরামপুর রিপোর্টার্স ক্লাব’র আলোচনা ও মতবিনিময় সভা
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
যশোর মণিরামপুর উপজেলায় নব গঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি শুক্রবার মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে গঠনতন্ত্র প্রনয়ন ও সাংগঠনিক কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং অনুপস্থিতিদের সহিত ভার্চ্যুয়াল মিটিং করা হয়। মিটিং চলাকালে গঠনতন্ত্র প্রনয়ন করেন মোঃ শাহ্ জালাল।