রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

মদিনা আওয়ামী লীগের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মদিনা শাখা, মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে লায়ন রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, আবদুল হান্নান মুসাফির, নাছির উদ্দীন নুরি, ইউসুফ মিয়াজি, আবদুল মাবুদ, সিরাজুল ইসলাম, দেওয়ান রবিউল,রাজুু আহমেদ,রুহুল কুদ্দুস হেলাল, ইব্রাহিম গাজি, সহ আরও অনেকে,বক্তারা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। অতএব এই স্বাধীনতাকে আমাদের যেকোন মূল্যে রক্ষা করতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656