
আন্তর্জাতিক ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মদিনা শাখা।
মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ সিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুসাফির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফির,বক্তারা বলেন বেঁচে থাকলে হয়তো ৫৮ বছরে পরিপূর্ণ এক মানুষ হতো শেখ রাসেল, হয়তো দেশকে এগিয়ে নেওয়ার কাজে সে অংশ নিতো বঙ্গবন্ধুর মতোই, ঘাতকের নিসংসতা থেকে রেহাই পায়নি শিশু রাসেল,মানুষের পাশে থাকতে না পারলেও মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে রাসেল।
পরে কেক কেটে এবং সেই দিনের মৃত্যুতে সকলের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মদিনার শাখার সকল সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।