সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মদিনা যুবলীগ শাখা’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আনিছুর রহমান পলাশ
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৯৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মদিনা শাখা। গতকাল মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোশারফ শিকদারে পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর সভাপতি সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন।

প্রধান বক্তা ছিলেন, মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হান্নান মুসাফির, বিশেষ অতিথি ছিলেন, মোঃ আলী ও সিঃ সহসভাপতি হাজি মুহাম্মদ মুসা, বক্তব্য রাখেন,যুবলীগ নেতা,সপন শিকদার,রাজু আহমেদ,আবদুল্লাহ আল মাুমুন,ওসমান গনি,মোঃ ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার হুসেন সহ আরও অনেকে।বক্তরা বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করে বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে দেশী-বিদেশী গভির চক্রান্তে লিপ্ত ছিল,কিন্তু ইতিহাস সাক্ষী বুলেট কোনদিন ও সপ্ন কে হত্যা করতে পারেনা, তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাদেশ গড়তে দোরবার গতিতে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে ১৫ আগষ্টে নিহত সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656