গত দুই বছর যাবত করুনা মহামারীর জন্য বন্ধ থাকার পর আগামী ৭ তারিখ মঙ্গলবার ২০২২ইং মৌসুমের প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ থেকে সরাসরি জেদ্দায় অবতরণ করবেন। সেই উপলক্ষে মদিনায় হজ মিশনে মদিনা আওয়ামী পরিবারের একটি প্রতিনিধি দল মৌসুম হজ অফিসার জনাব শাহাদাত হোসেনের সাথে সাক্ষাৎ করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সংসদের সদস্য ও মধ্যপ্রাচ্য দায়িত্বপ্রাপ্ত জনাব একেএম আজগর আলী, বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর জনাব আমিরুল ইসলাম, আফসার উদ্দিন, সহ আরো অনেকে।মদিনা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
উপস্থিত জনাব আজগর আলী হটাৎ দেখেন মৌসুমি হজ অফিসার জনাব শাহাদাত হোসেনের অফিস কক্ষে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নেই, এই বিষয়ে তাৎক্ষণিক জনাব আজগর আলী জানতে চাইলে হজ অফিসার ও কেয়ারটেকার সহ সবাই বলেন হজ কাউন্সিলর জহিরুল ইসলাম ছবির ফ্রেম ও ছবি মেরামত করার জন্য মক্কায় নিয়ে গেছেন, আমরা একজন সুনাগরিক হিসেবে এতটুকু যান্তে পারি পবিত্র ভূমি মদিনা মনোয়ারায় কি ফটো প্রেইম ঠিক করার মত দোকান কি নেই? বলেন এ কে এম আজগর আলী।
২০২২ সালের সকল হজ কার্যক্রম প্রস্তুতি প্রায় শেষের দিকে আগামী ৭ তারিখে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করবেন। এই বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ হজ মন্ত্রণালয়।
এমত অবস্থায় খুবই দুঃখজনক বিষয় মদিনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ হজ মিশন মদিনায় বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি খুলে ফেলার বিষয়টি মদীনাবাসী ও আওয়ামী সংগঠন কোনভাবেই মেনে নিতে পারছেন না, আওয়ামী পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছে। এছাড়াও হজ কাউন্সিল জনাব জহিরুল ইসলাম ২০২২ সালের হজ কর্মী নিয়োগ ক্ষেত্রে জামাত শিবিরের লোকজন নিয়োগর বিষয়ে বিভিন্ন সূত্রে জানান মদিনা আওয়ামী পরিবার। তাই যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান মদিনা আওয়ামী পরিবারের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026