নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টনি তালুকদার (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত টনি উপজেলার মাছিমপুর গ্রামের পল্লী চিকিৎসক শৈলেন্দ্র তালুকদার ঝন্টুর কনিষ্ঠ পুত্র।
বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন একসময় বসত বাড়ীর আমগাছের ডালের সাথে গরু বাঁধের রশ্মি দিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
মধ্যনগর থানার ওসি মোঃএমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।