মহেশখালী ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস দিবস উদযাপিত হয়েছে। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর আজকের এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”। বাংলাদেশে এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে-“টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সারাদেশের ন্যায় রালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মহেশখালীর বিভিন্ন সংগঠন নানান আয়োজন করে নারী দিবস নিয়ে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহান।
আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহেশখালী পৌরসভার প্রশাসক এম আজিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস,রেমিন ফিসারীজ অফিসার মোহাম্মদ আলা উদ্দিন, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার পুলক সরকার,বীরমুক্তিযোদ্ধা ছালেহ আহাম্মদ, জয়ীতা মাষ্টার মিনু রানী পাল,জয়ীতা ও মহেশখালী শিল্পকলা একাডেমীর সদস্য মাষ্টার তৌহিদা আকতার।জেন্ডার প্রমোটর মাহাবুব এলাহী।বক্তরা বলেন,নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক,প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার,নারীর অধিকার প্রতিষ্ঠা,দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন,একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের মতো সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আগামীতে আরো বেগবান হবে।
মহেশখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে নিন্মে উল্লেখিত সেবা সমুহ প্রদান করা হয় বলে সভাকে অবহিত করে।
র্ল্যাক্টেটিং মাদার পৌরসভা ৪৭৫,৮ টি ইউনিয়নে দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালিন ভাতা,১০৭৮জন,মহিলা নারী সমিতি ৩০টি,কিশোর কিশোরী ক্লাব ৯টি,সেলাই প্রশিক্ষণ আইজি প্রকল্প ২টি,ফ্যাশন ডিজািন ও বিউটিফিকেশন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
