মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মহেশখালীতে টানা ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় ৭২ জন শিশু কিশোরকে পুরুষ্কার প্রদান

নুরুল বশর
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা সোলতানিয়া জামে মসজিদে জামায়তের সাথে একটানা ৪১ দিন নামাজ আদায় করায় ৭২ জন শিশু ও কিশোরকে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর শুক্রবার জুমা নামাজের শেষে সোলতানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহেশখালীর কালারমার ছড়ার উত্তর নলবিলায় শিশু ও কিশোরদের নামাজী করতে স্থানীয় ওমান প্রবাসী শাহেদ মোঃ বাপ্পির অর্থায়েন মিজান,সেলিম,মোস্তাকিম ও সাইমুনের সহযোগিতা টানা ৪১ দিন নামাজ আদায় করা শিশু ও কিশোরদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে পুরষ্কৃত করা হয়। এতেই বিভিন্ন অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে সবাইকে নামাজ পড়ার প্রতি আহবান জানান।

মাষ্টার কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মিসকাতের কোরআন তেলোয়াতর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন মাতারবাড়ী রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস ফারুকী। এতে প্রধান অতিথি ছিলেন হাসান বশির, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নূরুন নবী, মোহাম্মদ জকরিয়া, লিয়াকত আলী মেম্বার, লোকমান হাকিম, একরামুল হক মিয়া, সাংবাদিক রকিয়ত উল্লাহ সহ অভিভাবক বৃন্দরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656