রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মহেশখালীতে বন্ধুসভার স্বাধীনতা দিবস উদযাপন। 

নুরুল বশর
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদন:- ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করেছে মহেশখালী বন্ধুসভার সদস্যরা। সকাল ৮টায় দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও বন্ধুদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো বন্ধুসভা মহেশখালী’র সম্মানিত সভাপতি ইফতেখার মোহাম্মদ মোহাব্বত আলী’র সভাপতিত্বে ও জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক নাজমিন জান্নাত শতাব্দী এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহেশখালী বন্ধুসভা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বন্ধুদের মধ্যে কুরআন তেলওয়াত,হামদ-নাত, দেশাত্মবোধক,কবিতা আবৃত্তি নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং স্বাধীনতার ইতিহাস, সাহিত্য, চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহেশখালী বন্ধুসভার সহ-সভাপতি আশরাফ হোসেন সোহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হেনা মোহাম্মদ আসিফ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক জিয়াউল মোস্তফা জিসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল রাশেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক তাহিনু ফারজানা মিশু, সদস্য নুরুল বশর, সদস্য পাপিয়া নাসরিন জনি প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে ইফতেখার মোহাম্মদ মোহাব্বত আলী বলেন, বাংলাদেশের রাজনৈতিক উত্তরণে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তিনি তার জীবনের ১৪ টি বছর জেলে কাটিয়েছেন।

বর্তমান সমাজের তরুণ সমাজের উচিত বঙ্গবন্ধুর রাজনীতি থেকে শিক্ষা নিয়ে একটি নতুন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, সম্পূরক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আহবান জানান।

সভাপতি তার বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধুর জীবন আমাদের পথচলার পাথেয়। তিনি চলমান সময়ে রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান।

উপস্থিত ছিলেন, মহেশখালী বন্ধুসভার সদস্য রিয়াজ উদ্দিন ফরহাদ,জিসান চৌধুরী আকাশ, সাইদুর রহমান আজাদ, রাজিন সালেহ, শাহরিয়ার বিশাল, সুমাইয়া আফরিন সুমি, এরশাদুল হক হৃদয়, জয়নাল আবেদীন সাগর, আব্দুর সাকুর আবির প্রমুখ

আলোচনা শেষে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মহেশখালী বন্ধুসভার সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পুরস্কার বিতরণ করেন।

▪️সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকাঃ ১ম হয়েছেন: নূরল বশর,২য় হয়েছেন: আবদুল্লাহ আল মামুন,৩য় হয়েছেন: জিয়াউল মোস্তফা জিসান।

কুইজ প্রতিযোগিতায় বিজয়দের তালিকাঃ ১ম হয়েছেন: আবু হেনা মোহাম্মদ আসিফ, ২য় হয়েছেন: তাহিনু ফারজানা মিশু, ৩য় হয়েছেন: রাজিন সালেহ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656