মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মহেশখালীতে বেড়ীবাঁধ পরিদর্শন ও ত্রাণ সহায়তা দিলেন এমপি আশেক ও জেলা আ’লীগ নেতৃবৃন্দ-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৯০২ বার পড়া হয়েছে

মহেশখালী থেকে

মহেশখালী উপজেলার অন্তর্গত ধলঘাটা ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন -কক্সবাজার-২, (মহেশখালী-কুতুবদিয়া)আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,কক্সবাজার জেলা আওয়ামী লীগের(ভারপ্রাপ্ত)সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মুজিবুর রহমান।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম,মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুল ইসলাম,ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান সহ জেলা,উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

৩০শে মে,রবিবার সকালে বেড়ীবাঁধ পরিদর্শনকালে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা লোকজনকে মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সহসায় পূর্ণবাসন ও ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ টেকসই ও স্থায়ীভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

পরিদর্শন শেষে (মহেশখালী-কুতুবদিয়ার)জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা,জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘূর্ণিঝড় ইয়াসে প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহয়তা বিতরণ করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মুজিবুর রহমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহয়তা প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656