মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মহেশখালী বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ -হাওড় বার্তা

নুরুল বশর
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৮৭৮ বার পড়া হয়েছে

নুরুল বশর মহেশখালী কক্সবাজার 

করোনা ভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ মহেশখালী উপজেলা।

১৯শে জুলাই কালারমারছড়া বাজার সংলগ্ন শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স কার্যালয়ের সামনে স্বাস্থ্য বিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়,এবং বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

মহেশখালী বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সভাপতি রুহুল কাদের রুবেল এর তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সভাপতি দিদারুল ইসলাম রানা।

মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সভাপতি রুহুল কাদের রুবেল এর সভাপতিত্বে ও সহ সভাপতি আব্বাস উদ্দিন এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সোহেল রানা,মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল কাদের,মহেশখালী উপজেলার সহ-সভাপতি জসীম উদ্দীন,সহ-সভাপতি আবু বক্কর,সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ ও সিনিয়র সদস্য নাজেম উদ্দিনসহ আরো সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কক্সবাজার জেলা সভাপতি দিদারুল ইসলাম রানা বলেন, সারা বিশ্বের মহামারী এই করোনার আগ্রাসনকে রুখতে সকলের স্বাস্থ্য সচেতনতাই জরুরি। অযথা নিজে আতংকিত হবেন না, অন্যকে আতংকিত করবেন না। সবাই সরকারের নির্দেশনাবলি মেনে চলুন।অপরকে সামাজিক দূরত্বের মাধ্যমে শৃংখলায় সাহায্য করুন।

মহেশখালী বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ এর সভাপতি রুহুল কাদের রুবেল বলেন, এমন দুর্যোগময় মুহূর্তে সকলেই সামর্থ অনুযায়ী যার যার এলাকার মানুষদের মানবিক সহযোগিতা করুন। তবে কেউ অবশ্যই খাবার সংগ্রহ করে মজুদ করবেন না। এখন থেকে প্রশাসন এই সকল বিষয়ে ও মনিটরিং করবে। সবাই সুস্থ থাকার জন্য সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান তিনি।

মহেশখালী উপজেলার বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের পৃষ্ঠপোষকতায় রুহুল কাদের রুবেলের নেতৃত্বে উক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656