বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মানবতার সেবায় এগিয়ে এলেন কলেজ শিক্ষার্থী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৫৭৭ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশার উকিলপাড়া মোড়ে পায়ে পচন ধরা অবস্থায় পড়ে থাকা অসহায় এক বৃদ্ধকে হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন মহিউদ্দিন আরিফ নামের এক কলেজ শিক্ষার্থী। বুধবার সকাল ৭টার দিকে বৃদ্ধকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃদ্ধ মোতালিব মিয়ার বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারশিপুর গ্রামে। তিনি উপজেলা সদরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।
উপজেলা সদরের পূর্ব বাজারের বাসিন্দা আরিফ ময়মনসিংহ নটরডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পূজার ছুটিতে দুদিন আগে বাড়িতে এসেছেন তিনি। মঙ্গলবার রাত ১২টার দিকে আরিফ খবর পান তাঁর বাসার অদূরে একজন অসহায় মানুষ বাম পায়ের নিচের অংশে পচন নিয়ে সড়কের পাশে পড়ে আছে। সেখানে গিয়ে আরিফ জানতে পারেন বৃদ্ধ সন্ধ্যা থেকে এভাবে পড়ে আছে। পরে বুধবার সকাল ৭টার দিকে বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন আরিফ। ওইদিন ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বৃদ্ধকে দেখতে হাসপাতালে যান এবং সার্বিক খোঁজ খবর নেন। এদিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বৃদ্ধের পরিবারের লোকজনের সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।
শিক্ষার্থী মহিউদ্দিন আরিফ বলেন, ‘চোখের সামনে একজন মানুষের কষ্ট দেখে সহ্য করতে পারিনি। তাই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘তরুণ আরিফ একটি প্রশংসনীয় কাজ করেছে। ময়মনসিংহ নিয়ে বৃদ্ধের চিকিৎসার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656