বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মানুষের জন্য কাজ করার মন-মানসিকতা থাকতে হবে- পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: শনিবার (২০ আগস্ট) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে ‘২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে পরিচিত সভা ও শিক্ষার্থীদের মধ্যে সৌরচালিত রিডিং ল্যাম্প বিতরণ অনুষ্ঠানে’ নবাগত ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের বৃহৎ রাষ্ট্রে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠি রয়েছে তাহারা আমাদের চেয়ে আলাদা কেউ নয় আমরা এদেশে সমান মর্যাদা ও সমান অধিকার নিযে থাকবো। এটাই বাংলাদেশের বার্তা এবং সাংবিধানিক নিশ্চয়তা। তোমরা এ প্রজন্মের এজন্য মনে রাখবা পরিবর্তন হচ্ছে নিত্য এবং সর্বত্র। এখানেও হচ্ছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো ইতিমধ্যে উপাচার্য যোগদান করেছেন। এতে টেনশন হবে ভালোবাসা হবে আরও অনেক কিছু হবে। এছাড়া সুনামগঞ্জ টেক্সটাইল কাজ চলমান, আমাদের এখানে বিটাক হবে, আমার মরহুম মায়ের নামে আমার পৈতৃক ভিটায় একটা ভোকেশনাল হবে, এখানে ম্যাটস হবে। এই এলাকার ওয়ান স্কয়ার কিলোমিটার জায়গা শিক্ষা স্থাপনায় ভরে যাবে।

মন্ত্রী আরো বলেন, যারা ঢাকা যাবার জন্য ব্যাকুল, তাহারা আর সিলেট হয়ে ঢাকা যাওয়া লাগবে না, দুই ঘন্টার কম সময়ে কুশিয়ারা সেতু হয়ে ঢাকা যেতে পারবেন। যারা ময়মনসিংহের লোক তাদের জন্য ফ্লাইওভার এর ব্যবস্থা হচ্ছে। আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো। নিজের জন্মভিটা জন্মভূমি, পিতা-মাতা নিজের দেশে এটা আমাদের পরিচয়। অন্য দেশের সফলতা আমাদের দেশের পরিচয় নয়। তোমাদের যেকোনো সমস্যা ফিজিক্যাল মেন্টালি ও ইমোশনাল তোমরা তোমাদের স্যারদের সাথে শিয়ার করবা। মানসিক সাফার থাকবে তারপরও এগিয়ে যেতে হবে শিক্ষক/শিক্ষিকার সাপোর্ট নিবা। আমরা চাই তোমাদের মঙ্গল। আমরা খুব আশা করি মেডিক্যাল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। মনের মধ্যে ঘুরছে এখন আমাদের পরবর্তী লক্ষ্য সুনামগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রীর আমার প্রতি আস্থা আছে। তিনি খুব বিশ্বাস করেন আমাকে। আমি যেটা তাঁর কাছে নিয়ে যাই সেটা পাই। উন্নয়নে সবাইকে এক থাকতে হবে, মানুষের জন্য কাজ করার মনমানসিকতা থাকতে হবে। আর সহজ সরল পথে চলবা। সকল গ্রন্থেই বলা আছে সহজ সরল পথে চলার কথা। এতে মানুষের মঙ্গল হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ডাক্তার শিবলী জামান এর সঞ্চালনায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এর মনোজিৎ মজুমদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আহমদ হোসেন, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ নুর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656