মেরাজ বিন আশকর, তাহিরপুর উপজেলা প্রতিনিধিঃ
আগামী ১৯ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন আমিরে মজলিস মাওলানা মামুনুল হক। তাঁর সফরকে সামনে রেখে তাহিরপুর উপজেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা আবদুল জলিল, ডা. আতাউর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা হাফিজ এনামুল হক, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ ফেদাউর রহমানসহ তাহিরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
সভায় আগামী ১৯ ডিসেম্বরের সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026